প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাণী

        প্রধান শিক্ষকের বাণী

‘‘গুণগত শিক্ষা ও শিক্ষার অনুকূল পরিবেশ  

শিক্ষার্থীকে করবে সমৃদ্ধ, এগিয়ে যাবে বাংলাদেশ।”

 

শিক্ষা একটি জাতির আশা আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপায়িত করে, আদর্শ বিশ্বাসের অভিব্যক্তি ঘটায় ও মূল্যবোধকে শাণিত করে। জ্ঞান ও শক্তির সম্মিলনে সৃজিত শিক্ষার মধ্যেই নিহিত একটি জাতির প্রগতি ও মুক্তি। মানবতা শান্তি ও উন্নয়নে শিক্ষা আপোষহীন ও অবিচ্ছেদ্য। সৎ নির্ভীক ও নিষ্ঠাবান মানুষ তৈরির জন্য সুশিক্ষার বিকল্প নেই। শিক্ষার দুর্লভ নির্যাসে প্রতিনিয়ত পবিত্র ও পরিপূর্ণ হচ্ছে এই ধরা। যুগোপযোগী ও আধুনিক শিক্ষার মানদণ্ডকে সামনে রেখে ‘‘পড় তোমার প্রভুর নামে” এই নীতিবাক্যকে মর্মমূলে ধারণ করে ১৯৬৬ সালে আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। একবিংশ শতাব্দীর সূচনালগ্নে জ্ঞান-বিজ্ঞানের স্রোতধারায় জাতি হিসেবে বিশ্ব আসনে আসীন হওয়ার প্রধান হাতিয়ার সুশিক্ষিত মানবসম্পদ। তাই মানবসম্পদের সৃষ্টি বিকাশে এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকমন্ডলী কঠিন বাস্তবতার নিরিখে নতুন প্রজন্মকে প্রযুক্তিগত ও আধুনিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে তাদের সেবার ব্রত নিয়ে প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। সার্বজনীন শিক্ষানীতির আলোকে স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নিবিড় পরিচর্যা ও অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীল বিকাশে ‘‘আদর্শ উচ্চ বিদ্যালয়” সর্বদা সচেষ্ট ও অঙ্গীকারবদ্ধ। গতানুগতিক পাঠদানের পাশাপাশি জীবনমূখী শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম ও বিভিন্ন ক্লাব কার্যক্রমে অংশ গ্রহণের জন্য শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে উক্ত শিক্ষা প্রতিষ্ঠান বদ্ধপরিকর। মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়নের রুপকল্প, সাংস্কৃতিক বিকাশ, প্রগতিশীল চিন্তা, শৃঙ্খলা, নিরাপত্তা এবং নিরবিচ্ছিন্ন শান্তির মূল্যবোধকে ধারণ করে আমাদের এই স্বাপ্নিক যাত্রায় সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গুণিজনসহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা প্রত্যাশা করছি। এই শিক্ষা প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি ও ভবিষ্যৎ পরিকল্পনা রূপায়নে গঠনমূলক সমালোচনা সহ আপনাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমি মনে করি, শিখন-শিক্ষণ (ঞবধপযরহম খবধৎহরহম) প্রক্রিয়া তখনি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারে যখন শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক একযোগে কাজ করে। নতুন আঙ্গিকে এই বিদ্যালয় কর্মপন্থা তা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। পরিশেষে, মহান আল্লাহ তায়ালার কাছে ‘‘আদর্শ উচ্চ বিদ্যালয়ের” উত্তরোত্তর সুনাম ও সমৃদ্ধি প্রার্থনা করছি।

 

মো: নুরে আলম

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

আদর্শ উচ্চ বিদ্যালয়

মিরপুর-১০, কাফরুল, ঢাকা-১২১৬

 

মো: নুরে আলম

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
আদর্শ উচ্চ বিদ্যালয় , মিরপুর-১০, কাফরুল, ঢাকা-১২১৬