সভাপতির বাণী
মানুষ হিসেবে সর্বোচ্চ যোগ্যতা অর্জনের প্রধান মাধ্যম হল শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান। এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন করার মহান দায়িত্ব পালন করেন শিক্ষক সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকেই মিরপুরের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয় সেই মহান দায়িত্ব ও কর্তব্য সার্থকভাবে পালন করে শিক্ষা বিস্তারের এক অসাধারণ ভূমিকা সার্থকভাবে পালন করে আসছে। অত্র এলাকার মাটি ও মানুষের সাথে একাকার হয়ে আছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। বিদ্যালয়ের বিচক্ষণ পরিচালনা পরিষদ, সুযোগ্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও সকল অভিভাবকবৃন্দের নিরলস শ্রম, দক্ষতা, মেধা, কর্মতৎপরতা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে যার যার উপর অর্পিত দায়িত্ব পালন করে এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি গৌরবময় স্থানে রাখতে সক্ষম হয়েছেন।
তাই দেশ, জাতি ও বর্তমান সরকারের অন্যতম চাওয়া সর্বত্র ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠার পর থেকে আদর্শ উচ্চ বিদ্যালয়টি এক গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।
মহান আল্লাহ তা'আলার দরবারে বিদ্যালয়, পরিচালনা পরিষদ, শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী, অভিভাবকমন্ডলী ও অন্যান্য সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি।
মো: আশরাফুজ্জাহান
সভাপতি
আদর্শ উচ্চ বিদ্যালয়
মিরপুর-১০, কাফরুল, ঢাকা-১২১৬